মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৭

গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. আবুল হোসেন (৭০), কামরুল হাসান সজীব (২৪) ও মো. আলামিন তালুকদার (২৭)।
এ ঘটনায় যাত্রাবাড়ী ও মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।