মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৪

পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : র‍্যাবের অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজাগুলি ও ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন র‌্যাব। গ্রেপ্তারকৃতের নাম মো. তুহিন হোসেন (৩২)। সে খুলনা জেলার খালিশপুর থানার হাউজিং নতুন কলোনি এলাকার মো. বাছের মোল্লার ছেলে।
সোমবার (১২ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) জনাব, তাপস কর্মকার।