বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২১

যৌথবাহিনীর হাতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আকাশ (২৮) নামে এক যুবককে আটক করেছেন যৌথবাহিনী।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জনাব, নাফিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শ্রীপুরের মাওনা বাজার এলাকায় একদল দুষ্কৃতিকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী দ্রুত অভিযান চালায়।
এ সময় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আকাশকে আটক করা হয়।
তিনি আরও জানান, আকাশ মূলত অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিল। বর্ডার এলাকা পার হয়ে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে সে বিভিন্ন অপকর্মে ব্যবহারের জন্য ভাড়া দিত। ভাঙারি ব্যবসার আড়ালে এসব কর্মকাণ্ড পরিচালনা করছিলেন তিনি।
লেফটেন্যান্ট কর্নেল জনাব, নাফিস আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় গোপন নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।