ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশের শীর্ষ জাতীয় পএিকা দৈনিক “কালের কণ্ঠ” ১৬ বছর পূর্ণ করে ১৭ বছরে পদার্পণ করেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে সংবাদ পরিবেশন, প্রযুক্তি ও পাঠাভ্যাস-তবু সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়বদ্ধ সাংবাদিকতার মূলমন্ত্র আঁকড়ে ধরে এগিয়ে চলেছে কালের কণ্ঠ। গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠ পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভসূচনা করেন জনপ্রিয় দৈনিকটির অন্যতম পৃষ্ঠপোষক ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম। সঙ্গে ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান।
এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলীসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।