বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৮

পঞ্চম এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আয়োজনে পঞ্চম এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড ২০২৫। শুক্রবার ঢাকা আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে এই আসর শেষ হয়।
সাংবাদিকতা ও গণমাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে দেশের প্রথম ও ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। প্রতি বছরের মতো এবারের আয়োজনেও অংশ নিতে সারাদেশের বিভিন্ন কলেজ ও মাদরাসার দুই হাজারেরও বেশি ছাত্রছাত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। তাদের মধ্যে থেকে প্রাথমিক ও বাছাই পর্বে উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাবেক সচিব জনাব, মো: মনিরুল ইসলাম। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব, ফয়েজ আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো: আবদুল কাইয়ুম।