রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৬

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে মুন্সীগঞ্জে। আজ রবিবার শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন জেলার কেন্দ্রীয় বধ্যভূমিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সব শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপারসহ (মুন্সীগঞ্জ সার্কেল) মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।