বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৩

হোমিওপ্যাথিক ঔষধ জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মালিকবিহীন আমদানি নিষিদ্ধ যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে ৮ লাখ ৮ হাজার টাকা মূল্যের হোমিওপ্যাথিক ঔষধ জব্দ করেছেন বিজিবি।
আজ শনিবার (১ নভেম্বর) সকালে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জনাব, সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধের একটি চালান জব্দ করা হয়েছে। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল জনাব, সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানিয়েছেন, বিজিবি সীমান্ত এলাকায় চোরাকারবারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।