বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২০

এক তরুণীর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলায়।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা শহরের পলাশপোল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত তাসলিমা আক্তার হিরা যশোরের ঝিকরগাছা উপজেলার বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের একটি শো-রুমে কাজ করতেন এবং এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় একটি বাসায় ভাড়া উঠেছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শামিনুল হক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।