ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ক্রেতা সেজে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মো.জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল জব্দ করা হয়।
আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জনাব, মো.সাইফুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত মো.জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের এটিএম মাজাহারুল ইসলামের ছেলে।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা নেওয়া হয়েছে।