রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২১

বিশ্ব হাত ধোয়া দিবস বরিশালের গৌরনদীতে উদযাপন।

ডেইলি ক্রাইম বার্তা : বিশ্ব হাত ধোয়া দিবস বরিশালের গৌরনদীতে উদযাপন। “হাত ধোয়ার নায়ক হোন” ও “Be a Hand Washing Hero” এই প্রতিপাদ্যকে ধারন করে বরিশাল জেলার উত্তর জনপদ গৌরনদী উপজেলায় বুধবার ১৫ অক্টোবর যথাযথ গুরুত্বের সাথে উদযাপন হলো বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫।
বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে বরিশাল গৌরনদী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ নানান আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী ‎চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎‎র‍্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”
‎‎​