বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৪

গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কেজি গাঁজাসহ ঢাকার কেরানীগঞ্জে মো. আমির হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) জনাব, সফিকুল ইসলাম সুমন।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ব্রাহ্মনগাঁও এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী মো. আমির হোসেনকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।