শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২০

ডাকাত দলের দুইজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুখ্যাত ছোট সুমন বাহিনী’র দুই সক্রিয় সুন্দরবনের ডাকাত সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে নতুন দস্যু দলের নামে প্রস্তুত করা ৫০০টি কার্ডও উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় অষ্টম বারের মতো পরিচালিত অভিযানে আত্মসমর্পণে অনিচ্ছুক ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্যকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যু মুক্ত করতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।