মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩০

কুপিয়ে আহত এবং স্বামী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় স্বামী রিয়াজুল ইসলাম রাজুকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে, আর এ ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে।
আজ শনিবার (৩০ মে) সকালে র‍্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক জনাব, মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন।
র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কম্পানি অধিনায়ক জনাব, মুহিত কবির সেরনিয়াবাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।