বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২১

বাস-মোটরসাইকেল সংঘর্ষে কয়েকজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন, আর এ দুর্ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
আজ বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেল ও তিনজন বাসের যাত্রী রয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব, মো. হাবিবুল্লাহ ও জেলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।