ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুইটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে আছ ঈদের ২য় দিনে টাঙ্গাইলে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব, সুলতান সালাউদ্দিন টুকু এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
আজ শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে “বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬” এবং পুলিশ লাইন মাঠ প্রাঙ্গণে “পুলিশ লাইন ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনাব, সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।