বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০২

শিশুর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের একদিন পর লক্ষ্মীপুরের রায়পুরে ফারাবি হোসেন (৩) নামে এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার করেছেন পুলিশ।
আজ শুক্রবার (২৯ মে) সকালে লক্ষ্মীপুরের রায়পুরে নয়ারহাট এলাকার একটি খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ফারাবি কেরোয়া ইউনিয়নের জোড়পোল এলাকার লক্ষিসী বাড়ীর বাসিন্দা মো. ফিরোজের ছেলে।
রায়পুর থানার ওসি জনাব, শাহীন মিয়া বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।