ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪৫তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করেন তিনি। এর মধ্য দিয়ে সারা দেশে গরিব ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, বিনা মূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন কর্মসূচি শুরু হলো।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব, সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব, আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।