রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২১

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক ব্যবসায়ী মো. তাজ উদ্দিন (৩২)কে গ্রেপ্তার করেছেন র‌্যাব ও বিজিবির যৌথ বাহিনী, আর এ ঘটনা কক্সবাজারের। কক্সবাজার জেলার উখিয়ার হলুদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) জনাব, আ.ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ ও ৬৪ বিজিবির একটি যৌথ দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. তাজ উদ্দিনকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।