রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৫

বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নৌবাহিনীর বিশেষ অভিযানে কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় শটগান ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নস্থ মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন নৌবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।