ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযানে কক্সবাজারের উখিয়ায় টাস্কফোর্সের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মনির হোসেন ওরফে মনির (৩৮) কে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। আটককৃত মনির উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জব্বার মুল্লুকের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সাথে তিনি জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদকের ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে।
এর আগে একাধিক মামলায় মনির জামিনে থাকলেও ২০২৪ সালের নভেম্বর মাসে দায়ের হওয়া ৯,৬০০ পিস ইয়াবা সংক্রান্ত মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।