ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছেন সরকার। নিষেধাজ্ঞার সময়ে প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সরকারের দেওয়া নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। অভিযানের এ সময়ে সঠিক তালিকা তৈরি করে জেলেদের মধ্যে বরাদ্দকৃত চাল বিতরণের কাজ দ্রুত করা হবে।
মৎস্য অফিস সূত্র জানায়, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত আজ শুক্রবার রাত ১২টা থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।