শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৮

চাঁদাবাজ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানকে (৩৮) ঢাকা রাজধানীর আগারগাঁও থেকে গ্রেফতার করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
ঢাকার শেরে বাংলা নগর সেনা ক্যাম্পের একটি টহল দল তাকে গ্রেফতার করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, এই হাসান ওরফে স্মার্ট হাসানের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। আমাদের টহল দল তাকে খুঁজে না পেলেও প্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে ঢাকা শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।