বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪৪

কৃষকদের বেশ কয়েকটি গরু চুরি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একই রাতে রংপুরের বদরগঞ্জে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর সরকারপাড়ার ও দলুয়া এবং পার্শ্ববর্তী খাগড়াবন্ধ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ওসমানপুর সরকারপাড়া গ্রামের মহা সরকারের দুটি বিদেশি গরু, দলুয়ার কৃষক খলিলুর রহমানের চারটি গরু ও খাকড়া বন্ধ গ্রামের মহির বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি জনাব, এ কে এম আতিক বলেন, গরু চুরির খবরটি শুনেছি এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।