শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২২

সীমান্তে কয়েক লাখ টাকার পণ্য জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে প্রায় ৩৪ লাখ টাকার পণ্য জব্দ হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত থেকে শুক্রবার (২৪ জুলাই) সকাল নাগাদ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
পাচার হয়ে আসা ও পাচারের জন্য বহনের সময় বিজিবি অভিযান চালায়।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জনাব, এস এম শরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চণ্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, থ্রি-পিচ ও কাপড়, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, শিং মাছ, গরু ইত্যাদি জব্দ করা হয় বলেও জানান তিনি।