শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪১

এক ব্যবসায়ীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কবির হোসেন (৩৫) নামে নরসিংদীর শিবপুরে ব্রিজের নিচ থেকে এক কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন শিবপুর মডেল থানা পুলিশ।
আজ বুধবার সকাল ৭টার দিকে শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
কবির হোসেন ইউনিয়নের ধনাইয়া গ্রামের মরহুম আলিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো: আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো: আফজাল হোসেন জানান, সকালে ব্রিজের নিচে কাপড় ব্যবসায়ীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।