ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা ঘটেছে মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুর ইউনিয়নে।
আজ শুক্রবার সকালে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের একটি ইটভাটার সংলগ্ন ভুট্টাক্ষেতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, সকালে কাজ করতে যাওয়ার সময় ভুট্টাক্ষেতে লাশ দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেন। লাশ দেখে তাকে শনাক্ত করে নিহতের স্বজনরা। নিহত মিজান পেশায় ভ্যানচালক ছিলেন। তার গ্রামের বাড়ি উমেদপুরের কাচিকাটায়। তার বাবার নাম লাভলু কাজী।
শিবচর থানার ওসি জনাব, মো. রতন শেখ জানান, খবর পেয়ে আমাদের টিম লাশ উদ্ধার করেছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।