শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৭

ছুরিকাঘাতে এক যুবক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর উত্তরায় মো. সোহান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার উত্তরা হাউস বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় এক রিকশাচালক সোহানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিকশাচালক রাকিব জানান, উত্তরা আজমপুর ওভারব্রিজের কাছে একটি ট্রাক থেকে ওই যুবককে গুরুতর অবস্থায় নামিয়ে তাঁর রিকশায় তুলে দেওয়া হয়। প্রথমে তাঁকে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদ বলেন, ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা এলে মামলা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।