বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৭

তীব্র যানজট এবং পথচারীদের ভোগান্তি বরিশাল নগরীতে।

ডেইলি ক্রাইম বার্তা : হাইওয়ের রাস্তা বড় করলেও কমছে না বরিশাল নগরীতে তীব্র যানজট যার কারনে বাড়ছে সড়ক দূর্ঘটনা। জানা গেছে বরিশাল নগরীতে অবৈধ হলুদ অটোরিকশা চলাচল করছে বেপরোয়া ভাবে, এতটাই যানজট সৃষ্টি করছে সাধারন মানুষের চলাচল করতে ভোগান্তি পোহাতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার এপার ওপার পারাতে হয় পথচারীদের। বরিশাল নগরীর রুপাতলী গোলচক্কর চারপাশে হাইওয়ের রাস্তার উপর অবৈধ ভাবে হলুদ অটোরিকশা থামিয়ে যাত্রী নেওয়া হচ্ছে এমকি ঘন্টার পর ঘন্টা হলুদ অটোরিকশা থামিয়ে যানজটের সৃষ্টি করছে চালকরা। নগরীর চৌমাথা চার রাস্তার মোড় অবৈধ ভাবে রাস্তা আটকিয়ে দখল করে রেখেছে হলুদ অটোচালকরা, ট্রাফিক পুলিশ থাকলেও পারছে নিয়ান্ত্রন করতে। নগরীর লঞ্চঘাট হাইওয়ে রাস্তার পাশে অবৈধ ভাবে হলুদ অটোচালকরা দখল করে রেখেছে।  মোঃ ইব্রাহিম নামে এক পথচারী বলেন বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন ছাত্ররা যখন ট্রাফিক আইন নিয়ান্ত্রন করেছিল তখন খুব একটা যানজট ছিলো না। সাধারন মানুষ চলাচল করেছিল খুব সুন্দর ভাবে। ট্রাফিক পুলিশ মোঃ আসাদ বলেন আমরা যানজট কমানোর চেষ্টা করছি এবং রাস্তায় যেসকল অবৈধ হলুদ অটোরিকসা গুলো চলাচল করছে তাদের কাগজপত্র চেক করে খুবই দ্রুতভাবে আইনের আওতায় আনার চেষ্টা করছি।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”