সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৩

ডেঙ্গু ও মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৩ জন।
শনিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ১১৭ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে ৩৬ জন, খুলনা বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।