শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৫

ভিত্তি প্রস্তর স্থাপন বিচার প্রার্থীদের বিশ্রামাগারের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এতদিন পর্যন্ত আদালতে বিচার প্রার্থীদের বসার কোনো ব্যবস্থা ছিল না এবং এখন বসার ব্যবস্থা হচ্ছে বলেছেন, প্রধান বিচারপতি জনাব, ওবায়দুল হাসান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের আদালতে ‘ন্যায়কুঞ্জ’ নামে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা করায় তিনি সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
আজ শনিবার (১৮ মে) কক্সবাজার জেলা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন এলাকায় ‘ন্যায়কুঞ্জ’ নামের বিচার প্রার্থীদের বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর স্থাপন কালে সাংবাদিকদের সঙ্গে প্রধান বিচারপতি এ কথা বলেন।