বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২০

আসামির যাবজ্জীবন কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১১ বছর আগে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসামি মো: আব্দুল মমিনকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (৩০ জুন) ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জনাব, আলী মনসুর আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক।
দণ্ডিত মমিন রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী (বগুড়াপাড়া) গ্রামের মরহুম জালাল বৈরাগী ওরফে প্রামাণিকের ছেলে।
এই ধর্ষণ মামলার আরেক আসামি আব্দুল মমিনের ভাই এরশাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।