মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৭

চার মামলার আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩টি প্রতারণা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও সাইবার সুরক্ষা আইনের একটি মামলার, মোট চারটি মামলার আসামি শিমুল হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন পুলিশ, আর এ ঘটনা চাঁপাইনবাবগঞ্জে।
ঢাকার খিলগাঁও এলাকা থেকে আসামি শিমুল হোসেনকে গ্রেফতার করেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ।
শিমুল চাঁপাইনবাবগঞ্জ শহরের আজাইপুর মাঝপাড়া মহল্লার সাজিমুল হকের ছেলে। গ্রেফতারের পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, একরামুল হোসাইন বলেন, বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে শিমুলের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে দায়ের করা ৪টি মামলার তদন্ত চলছে বলেও জানান তিনি।