সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৯

মাদকাসক্ত ছেলের কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন বাবা-মা, আর এ ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন অভিযান পরিচালনা করে জামির হোসেনকে ইয়াবাসহ আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছেলেকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো. রবিউল হাসান ভূঁইয়া এই সাজা দেন।