ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছশৃঙ্খল আচরণ ও হট্টগোল করার অভিযোগে হবিগঞ্জের বাহুবলে জমির উদ্দিন (২৬) নামের এক মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জমির উদ্দিন উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আব্দুল গনির ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, উজ্জ্বল রায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জমির উদ্দিন (২৬)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় দন্ডিত ব্যক্তির দেহতল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং পরে উপস্থিত জনসাধারণের সামনে উদ্ধারকৃত ইয়াবা ধ্বংস করা হয়।