সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৬

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফেনীর ফুলগাজীতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফেনীর ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. কাউছার, ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠাননগরের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) এবং তার মা জাকিয়া আক্তার (৪০)।
ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এস এম মিজানুর রহমান বলেন, নিহতের মধ্যে দুইজনের মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।