বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২০

ভোটার হতে গিয়ে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভুয়া কাগজপত্র জমা দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে ভোটার হতে গিয়ে মোহাম্মদ মাসুদ (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেন গৌরীপুর থানা পুলিশ। সোমবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৮-ই ব্লকের বাসিন্দা বলে জানা গেছে। তার বাবার নাম মো. জোবায়ের ও মায়ের নাম শাকিলা খাতুন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, হাবিবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাসুদ নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।