শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২০

ছুরিকাঘাতে কয়েকজন আহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর বনানীতে এক পরিবারের তিনজনকে আহত করা হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা মহাখালী ওর্য়ালেস শিশু মেলা স্কুলের সামনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)। সুমন পরিবার নিয়ে মহাখালী টিএনটি কলোনিতে থাকেন।
সত্যতা নিশ্চিত করে ঢাকা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জানে আলম বলেন, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে টাকা-পয়সা দেনা-পাওনা নিয়ে বিরোধ ছিল।
এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না তা, তদন্তের পর জানা যাবে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান বনানী থানার উপ-পরিদর্শক।