ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলার ৩৫০ জন দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে চেক বিতরণ করা হয়েছে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে।
আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এ সময় গাজীপুর জেলার বিভিন্ন এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে মানবিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার এবং গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোনায়েম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।