ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অসামাজিক কার্যকলাপের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জে তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪জন তরুণ-তরুণীকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
চৌমুহনীতে তিনটি আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করেন ডিবি।
আটকরা হলেন, বেগমগঞ্জ উপজেলার শাহাদাত হোসেন সাকিব (২৪), রিয়াজ হোসেন (২৪), রহমত উল্যাহ রিয়াদ (৩৬), সদর উপজেলার মো. রিপন (২৩), সোনাইমুড়ী উপজেলার আকরাম (৩৪), নুসরাত জাহান (১৯) শারমিন আক্তার (২৫), সেনবাগ উপজেলার আকরাম হোসেন (২৯), কবিরহাট উপজেলার ইয়াছিন (৩০), ঢাকার তাসমিন আক্তার (২১), নরসিংদীর শাহনাজ বেগম (৩৬), খাগড়াছড়ির হাফেজা বেগম (২৩), লক্ষীপুরের বিউটি আক্তার (২৫) ও ফেনীর ময়না (২৫)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মহিউদ্দিন বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ১৪জন তরুণ ও তরুণীকে আটক করা হয় এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।