সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৫

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মৃত্যুর মিছিল দীর্ঘ ছিল ডেঙ্গুতে নভেম্বর মাসেও। এই মাসে মারা গেছেন ২৭৪ জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭১৬ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে দেশে ডেঙ্গুতে এবছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২২ জনে। একদিনে আরও ৮৭৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ঢাকা রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ৩ লাখ ১১ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা রাজধানীতে ১ লাখ ৭ হাজার ৮৩৬ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৪ হাজার ৫৫ জন।
মৃত ১ হাজার ৬২২ জনের মধ্যে নারী ৯৩০ জন এবং পুরুষ ৬৯২ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৬৮৫ জন এবং রাজধানীতে ৯৩৭ জন।
সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।