শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৩

ডেঙ্গুতে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শাহনাজ বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সালথায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯ জন রোগী।
বুধবার (০১ নভেম্বর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
শাহানাজ বেগম উপজেলার যদুনন্দী ইউনিয়নের আঠারো-খারদিয়া গ্রামের মাহাফুজ শেখের স্ত্রী।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ৩৯ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।