মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০১

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৫৫ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ হাজার ৬০২ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১০৯ জন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৬১৭ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ৯৩৮ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ২ হাজার ৬৮৩ জন ঢাকার এবং ৫ হাজার ৯১৯ জন ঢাকার বাইরে।