শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫২

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে আর্থিক অনুদানের চেক বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত মাসিক ভাতা/এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে নেত্রকোণায়।
সোমবার (২৬জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণা জেলা প্রশাশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেল কক্ষে নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা, অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব, মোঃ মামুন খন্দকারের সঞ্চালনায় চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা, অঞ্জনা খান মজলিশ, ক্রীড়াসেবীগন তাদের সাফল্য ও দাবীদাওয়া পেশ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব, বিপিন চন্দ্র সরকার, নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আবু নাসের তালুকদার মিলু, সাধারণ সম্পাদক মোঃ মুখলেছুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা আক্তার রুবী সহ জেলার ক্রীড়ামোদী নেতৃবৃন্দ ও ক্রীড়াসেবীগণ।
এ সময় জেলা প্রশাসক ক্রীড়াসেবী দের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত মাসিক ভাতা/এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।