ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের (বেসরকারি এমপিওভুক্ত) বদলি খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. জনাব, আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে। শিক্ষাখাতকে আরও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়াকে আনন্দময় করে তোলা হবে। ভবিষ্যতে দেশ গড়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে সরকার কাজ করছেন।