শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৬

জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসে র‌্যালি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুরে আজ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক র‌্যালি, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।
আজ শুক্রবার সকাল ৯টায় দিনাজপুরে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের ইনস্টিটিউট মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব, আব্দুল হালিম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবু বকর সিদ্দিক, পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মঞ্জুর মুর্শেদ সুমনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মো. ওসমান গনি।