শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫০

তিন ইউপির উন্মুক্ত বাজেট ঘোষনা ফরিদপুরের নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা : তিন ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার।
লস্করদিয়া ইউনিয়ন পরিষদ, চরযশোরদী ইউনিয়ন পরিষদ, পুরাপাড়া ইউনিয়ন পরিষদ।
লস্কারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে বাজেট ঘোষণা করা হয়। ৯ নং লস্করদিয়া ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের ১। বাজেটের আকার – ১,৮৫,০৩,৭০৯ টাকা। (ক) প্রত্যাশিত নিজস্ব আয়ের লক্ষ মাত্রা – ২০,১২,২৮৮ টাকা। ২। বাজেটের সম্ভাব্য খরচ – ১,৮৪,৩৮,৩৯২ টাকা (ক) নিজস্ব আয় থেকে সম্ভাব্য ব্যায় – ১৯,৪৬,৯৭১ টাকা। (খ) সরকারি অনুদান থেকে সম্ভাব্য ব্যায় – ১,৬৪,৯৭,৪২১ টাকা। ৩। উদ্বৃত্ত ৬৫,৩১৭ টাকা।
চরযশোরদী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার (২৯ মে) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, চরযশোরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সাহেব ফকিরের সভাপতিত্বে, বাজেট ঘোষনা করেন ইউপি সচিব মোঃ সাইফুল আলম।
বাজেটে মোট আয় ১ কোটি ৪০ লাখ ৩০ হাজার ৪০০ টাকা, মোট ব্যয় ১ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা, এবং ৭ লাখ ৬৪ হাজার ২ শত টাকা উদ্বৃত্ত ঘোষনা করা হয়। পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবু ফকির এর সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য আয় ১ কোটি ৩২ লাখ ১৭ হাজার ৪৬৫ টাকা। সম্ভাব্য ব্যায়ঃ ১ কোটি ১৬ লাখ ২০ হাজার ৬৫০ টাকা। উদ্বৃত্ত ১৫ লাখ ৯৬ হাজার ৮১৫ টাকা দেখিয়ে ইউপি সচিব সামচুল হক বাজেট ঘোষণাপত্র পেশ করেন।
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”