শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫০

দেশে ১০২৫৮ কোটি টাকা রেমিট্যান্স এলো।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন দেশে রোজার শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে চলতি এপ্রিল মাসের ১৪ তারিখ পর্যন্ত বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ৯৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ১০ হাজার ২৫৮ কোটি টাকা। গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৩২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৬৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৯ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।