শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৫

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন লাখ ৮২ হাজার ৩৮২ জন। মারা গেছে দুই হাজার ৪৪৫ জন মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৬৫৭ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ১৬ হাজার ১৭৫ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি তিন লাখ ৮১ হাজার ৯৬৭ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩১ লাখ ২৩ হাজার ৬১৭ জনে। মোট মারা গেছে ১১ লাখ ২১ হাজার ২৯৮ জন।