ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ্যাস লিক থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ স্বামী-সন্তানদের পর মারা গেলেন সায়মা বেগম (৩২), আর এ ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। আজ শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সায়মা বেগমের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। এনিয়ে একে একে পরিবারটির পাঁচ সদস্যই মারা গেলেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানান, গত রবিবার (১০ মে) ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সবাই মারা গেছেন।