সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৮

ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির চেষ্টাকালে সুনামগঞ্জে ১৮ মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আজ সোমবার সকাল ১০টায় গৌরারং ইউনিয়নের লালপুর ব্রিজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় গুলি, দাঁড়ালো ছুরি ও ২০০ গ্রাম মরিচের গুড়া।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ পৌর শহরের আরফিন নগরের আব্দুল মছাব্বিরের ছেলে এনামুল হক বাদশা (৩৫), অপরজন হলেন, তেঘরিয়া এলাকার নুরমান রশিদের ছেলে শামিনুর ইসলাম শিমুল (২০), উত্তর আরফিন নগরের জমির হোসেনের মেয়ে নিকতারা বেগম (৩২)।
গ্রেপ্তার এনামুল হক বাদশা ঢাকা উত্তরা ব্যাংক ডাকাতি মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে ১৮ টি মামলা রয়েছে।
সদর মডেল থানার ওসি জনাব, রতন শেখ বলেন, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের শহীদ মিয়া ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে লালপুর ব্রীজে গেলে ডাকাতদল শহীদ মিয়ার কাছ থেকে টাকা ডাকাতি করার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণ ও ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম এগিয়ে এসে তাকে রক্ষা করে। এসআই আশরাফ ও এসআই জহিরের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন এবং পরে আদালতে পাঠানো হয়েছে।